পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) কলকাতা পুলিশে সাব-ইন্সপেক্টর (SI), সাব-ইন্সপেকট্রেস (Unarmed Branch) এবং সার্জেন্ট ২০২৩ পদের 'ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন'-এর রেজাল্ট প্রকাশ করেছে। যে সকল প্রার্থীরা এই পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।
যাঁরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত (Shortlisted) হয়েছেন, তাঁদের নামের তালিকা ওয়েবসাইটে আলাদাভাবে আপলোড করা হয়েছে। আর যাঁরা নির্বাচিত হতে পারেননি (Not Shortlisted), তাঁরা নিজেদের Application Sl. No. এবং Date of Birth দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক: ১. prb.wb.gov.in ২. wbpolice.gov.in ৩. kolkatapolice.gov.in
ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে প্রার্থীদের অনলাইনে নিজেদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। নিচে আপলোড করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-এর তালিকা দেওয়া হলো:
১. বয়সের প্রমাণপত্র: মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট (যা ৩১.০৮.২০২৩ বা তার আগে ইস্যু করা)
২. শিক্ষাগত যোগ্যতা: আবেদনের তারিখের আগে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor's degree) পাসের সার্টিফিকেট ও মার্কশিট।
৩. NOC: কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই অফিস থেকে 'নো অবজেকশন সার্টিফিকেট' (NOC)।
৪. ডোমিসাইল সার্টিফিকেট: দার্জিলিং ও কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য (প্রযোজ্য হলে)।
৫. কমিউনিটি সার্টিফিকেট: গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালি প্রার্থীদের জন্য (যাঁরা শারীরিক মাপে ছাড় নিয়েছেন তাদের জন্য এটি বাধ্যতামূলক)।
৬. কাস্ট সার্টিফিকেট: SC এবং ST প্রার্থীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা সার্টিফিকেট।
৭. OBC সার্টিফিকেট: ০১.০১.২০২৩ বা তার পরে ইস্যু করা OBC সার্টিফিকেট। আগে ইস্যু করা থাকলে ইন্টারভিউয়ের দিন ডকুমেন্ট চেকিং-এর সময় অবশ্যই রিনিউ বা রিভ্যালিডেটেড (Renewed/Revalidated) সার্টিফিকেট দেখাতে হবে।
৮. EWS সার্টিফিকেট: Economically Weaker Section (EWS) প্রার্থীদের জন্য ২০২২-২৩ বা তারপরের বৈধ ইনকাম ও অ্যাসেট সার্টিফিকেট।
📌 নোট: ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের অবশ্যই ই-কল লেটার (e-Call Letter)-এর প্রিন্টআউট এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে।